— বিজ্ঞাপন —

ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত সদস্যরা

ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত সদস্যরা
ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত সদস্যরা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ঢাকা জেলা পুলিশের মাস্টার প্যারেড, কিট প্যারেড ও সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী এসব কর্মসূচিতে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সকাল সাড়ে ৭টায় মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. সোহেল রানা। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী সদস্যদের পুরস্কার ঘোষণা করেন।

পরে সকাল ৯টায় মিল ব্যারাক পুলিশ লাইন্সের হলরুমে কিট প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুবাস চন্দ্র সাহা।

সকাল ১০টায় মিল ব্যারাক কনভেনশন হলে পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার সদস্যদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় সেপ্টেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের আর্থিক পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি দুর্গাপূজার দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্যও আর্থিক পুরস্কার ঘোষণা করেন পুলিশ সুপার।

মাস্টার প্যারেড, কিট প্যারেড ও কল্যাণ সভায় ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, মেডিকেল অফিসার, বিভিন্ন থানা ও ইউনিটের প্রধান এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসব কর্মসূচির মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗