নাসিরনগরে স্বেচ্ছাসেবক দলের দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক: ইয়াছিন চৌধুরী
প্রকাশ: ৩ মাস আগে

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বভাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় নাসিরনগর উপজেলার পূর্বভাগ নতুন বাজারে এ দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় করা হয়।

সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মামুন মিয়া এর সভাপতিত্বে এবং পূর্বভাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ফরিদ মিয়া এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম. এ. বাক্কি, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক দুলাল মেম্বার, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব ইয়াছিন চৌধুরী, উপজেলা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন পূর্বভাগ ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল মিয়া, সাংগঠনিক সম্পাদক সুবান মিয়া, বুড়িশ্বর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন মিন্টু, যুগ্ম আহ্বায়ক সবুজ মিয়া, রনি আহমেদ, রাকিব চৌধুরী, নাসিরনগর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আকাঈদ মিয়া, সুমন মিয়া, ফান্দাউক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সারোয়ার মিয়া, ইব্রাহিম মিয়া, গোর্কণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রফিক মিয়া এবং পূর্বভাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ইমন, শহিদসহ স্থানীয় নেতাকর্মীরা।

সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।