পাকশিমুলে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মিটু মিয়া

২নং পাকশিমুল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মোহাম্মদ মিটু মিয়া (মিষ্টু) স্থানীয় জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
35161
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

 স্টাফ রিপোর্টার তাসলিমা শারমিন: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ২নং পাকশিমুল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়েছেন পাকশিমুল ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মিটু মিয়া (মিষ্টু)। প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ মিটু মিয়া পাকশিমুল ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি এবং ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার প্রচারণামূলক পোস্টারে শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি, অবকাঠামো ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠন, বৈষম্যহীনতা এবং সাধারণ মানুষের অধিকার ও স্বচ্ছতার বিষয়গুলোকে লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে। মোহাম্মদ মিটু মিয়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ