— বিজ্ঞাপন —

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মোট ঋণ বেড়ে ৮২,৬৫৮ কোটি রুপিতে পৌঁছেছে

স্টেট ব্যাংক অব পাকিস্তান ও আরিফ হাবিব লিমিটেড রিসার্চের সেপ্টেম্বরের অর্থনৈতিক তথ্য অনুযায়ী পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মোট ঋণের পরিমাণ ৮২,৬৫৮ কোটি রুপিতে পৌঁছেছে।
debt-696×342
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মোট ঋণের পরিমাণ বেড়ে ৮২ হাজার ৬৫৮ কোটি (৮২,৬৫৮ বিলিয়ন) রুপিতে পৌঁছেছে। স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) এবং আরিফ হাবিব লিমিটেড রিসার্চের প্রকাশিত ২০২৬ সালের সেপ্টেম্বরের অর্থনৈতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারের ঋণের বার্ষিক প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে ৭.৯ শতাংশ। এর ফলে বিগত এক বছরের ব্যবধানে দেশের মোট ঋণে ৬ হাজার ৫০ কোটি রুপি নতুন করে যুক্ত হয়েছে।

সেপ্টেম্বর মাসের হিসাব অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭৫৮ কোটি রুপিতে। এক বছরের ব্যবধানে অভ্যন্তরীণ ঋণের ক্ষেত্রে ৮.১ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, পাকিস্তানের বৈদেশীক ঋণের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ২৪ হাজার ৯০০ কোটি রুপির উচ্চতায় পৌঁছেছে। বার্ষিক ভিত্তিতে দেশটির বৈদেশিক ঋণ বৃদ্ধির হার রেকর্ড করা হয়েছে ৭.৪ শতাংশ।

বার্ষিক ভিত্তিতে মোট ঋণ বাড়লেও মাসিক হিসেবে কিছুটা স্বস্তি দেখা গেছে। ২০২৬ সালের আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে সরকারের মোট ঋণের পরিমাণ ২৪৮ কোটি রুপি বা ০.৩ শতাংশ হ্রাস পেয়েছে।

প্রতিবেদনে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি ঋণের আলাদা হিসাব তুলে ধরা হয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের দীর্ঘমেয়াদি ঋণ দাঁড়িয়েছে ৪৭ হাজার ৯১৫ কোটি রুপিতে। অন্যদিকে স্বল্পমেয়াদি ঋণ বেড়ে হয়েছে ৯ হাজার ৭৬৭ কোটি রুপি, যা বার্ষিক ভিত্তিতে ১৬.৩ শতাংশের বড় ধরনের বৃদ্ধি নির্দেশ করে।

এছাড়া সরকারের স্থায়ী ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ হাজার ১৪৪ কোটি রুপিতে এবং ফেডারেল সরকারের ইস্যুকৃত বন্ডের পরিমাণ দাঁড়ায় ৪৭ হাজার ২২৬ কোটি রুপি। একই সাথে সরকারের অনাদায়ী ঋণের ক্ষেত্রে বার্ষিক ৯.২ শতাংশ বৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

সূত্র: urdu news

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗