পূর্ব লেবাননে হেলিকপ্টার অভিযান, হিজবুল্লাহ–ইসরায়েল তীব্র সংঘর্ষে রণক্ষেত্র

পূর্ব লেবাননে হেলিকপ্টার অভিযান, হিজবুল্লাহ–ইসরায়েল তীব্র সংঘর্ষে রণক্ষেত্র
পূর্ব লেবাননে হেলিকপ্টার অভিযান, হিজবুল্লাহ–ইসরায়েল তীব্র সংঘর্ষে রণক্ষেত্র
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

পূর্ব লেবাননের বেকা উপত্যকায় হেলিকপ্টারযোগে অবতরণ করা ইসরায়েলি কমান্ডো বাহিনীর সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের তীব্র সংঘর্ষ চলছে। সোমবার (৯ মার্চ) হিজবুল্লাহর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সিরিয়া সীমান্ত অতিক্রম করে প্রায় ১৫টি ইসরায়েলি হেলিকপ্টার তাদের প্রভাবাধীন এলাকায় প্রবেশ করেছে।

সংগঠনটি জানায়, হেলিকপ্টারগুলো অবতরণের পরপরই ইসরায়েলি কমান্ডোরা স্থল অভিযান শুরু করলে হিজবুল্লাহ যোদ্ধারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে দুই পক্ষের মধ্যে সরাসরি গোলাগুলি শুরু হয় এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, বেকা উপত্যকার নবি শিট শহরের উপকণ্ঠে ইসরায়েলি বাহিনীকে হটাতে তীব্র যুদ্ধ চলছে। বেকা অঞ্চলের হিজবুল্লাহর দুইজন কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি-কে জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে তারা একটি ইসরায়েলি হেলিকপ্টার ভূপাতিত করতে সক্ষম হয়েছেন।

হিজবুল্লাহ আরও দাবি করেছে, তাদের যোদ্ধারা এখনো রণক্ষেত্রে অবস্থান করছে এবং অনুপ্রবেশকারী ইসরায়েলি কমান্ডোদের ঘিরে ফেলতে অভিযান চালাচ্ছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখন পর্যন্ত এই সংঘর্ষ কিংবা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এর আগে গত শুক্রবার রাতেও নবি শিট এলাকায় ইসরায়েলি বাহিনী একটি গোপন অভিযান চালায়। মূলত ১৯৮৬ সাল থেকে নিখোঁজ ইসরায়েলি বিমান বাহিনীর সদস্য রন আরাদের দেহাবশেষ খুঁজে বের করাই ছিল সেই অভিযানের লক্ষ্য। কিন্তু লেবাননের সেনাবাহিনী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ওই অভিযানে রন আরাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। বরং সংঘর্ষে তিনজন লেবানিজ সেনা এবং বেকা উপত্যকার ৪১ জন বাসিন্দা নিহত হন।

বিশ্লেষকদের মতে, রবিবারের নতুন এই অভিযানটি আগের ব্যর্থ অভিযানেরই ধারাবাহিকতা হতে পারে। দুর্গম পাহাড়ি এই অঞ্চলে বারবার ইসরায়েলি কমান্ডো অবতরণের ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল ও উত্তেজনাপূর্ণ করে তুলছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আকাশজুড়ে এখনো ইসরায়েলি ড্রোনের টহল চলছে এবং দূর থেকে বিস্ফোরণ ও বোমাবর্ষণের শব্দ শোনা যাচ্ছে। পুরো বেকা উপত্যকা এখন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ