ফেল করলে পরীক্ষার সুযোগ মাত্র দুইবার: শিক্ষামন্ত্রীর নতুন ইঙ্গিত

ফেল করলে পরীক্ষার সুযোগ মাত্র দুইবার: শিক্ষামন্ত্রীর নতুন ইঙ্গিত
ফেল করলে পরীক্ষার সুযোগ মাত্র দুইবার: শিক্ষামন্ত্রীর নতুন ইঙ্গিত
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

পাবলিক পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সীমিত করার ইঙ্গিত দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানিয়েছেন, পাবলিক পরীক্ষায় ফেল করা কোনো শিক্ষার্থীকে দুইবারের বেশি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে না। শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বর্তমান ব্যবস্থার সমালোচনা করে বলেন, একজন শিক্ষার্থী বারবার ফেল করার পরেও তাকে পুনরায় পড়ানো, রেজিস্ট্রেশন করা এবং পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। এতে বর্তমান শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিচ্ছে।

আমাদের প্রধান দায়িত্ব কি শুধু ফেল করা শিক্ষার্থীদের পাস করানো, নাকি শিক্ষার মান নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া—এমন প্রশ্নও তোলেন তিনি।

মন্ত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, বর্তমানে প্রায় ৫৬ ধরনের প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের পাস করানোর ওপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন ব্যাহত হচ্ছে কি না, তা নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে।

তিনি জোর দিয়ে বলেন, কেবল অনুত্তীর্ণদের পাস করানোর দিকে সব মনোযোগ না দিয়ে পুরো শিক্ষাব্যবস্থাকে একটি মানসম্মত পর্যায়ে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য হওয়া উচিত। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তন জরুরি বলে তিনি মন্তব্য করেন।


পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ