বগুড়ায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

বগুড়ায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
বগুড়ায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বগুড়া : বগুড়ার শাজাহানপুরে মধ্যরাতে আওয়ামী লীগের পক্ষে মিছিলে অংশ নেওয়ায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার খরনা এলাকায় ঝটিকা মিছিলের পর তারা পালিয়ে যায়। পরে রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা।

ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- খরনা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ রানা (৪৫), ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য ও অত্র মিছিলের স্লোগানদাতা সাদিক (১৮), খরনা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন (৪৬)।

বগুড়ায় গভীর রাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইন্সপেক্টর তদন্ত মাসুদ করীম। জেলা পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সোমবার দিবাগত মধ্যরাতে তারা উপজেলার খরনা এলাকায় আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছে। এসময় তারা নাশকতার চেষ্টা চালায়। পরে পুলিশ উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ