— বিজ্ঞাপন —

বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ

বাংলাদেশের উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগরে তেল ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন।
891867867-1780729669860985-8408525427522786430-n-mw3dxalzfb6btdq-20261105161411
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ৫ নভেম্বর ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

বাংলাদেশের উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগরে নতুন তেল এবং গ্যাসক্ষেত্র অনুসন্ধানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন।

স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে এক সাক্ষাৎকালে মার্কিন প্রতিনিধিদলের উপস্থিতিতে এই বিষয়টি আলোচনায় উঠে আসে। তিনি জানান, বঙ্গোপসাগরের সম্ভাবনাময় সমুদ্র অঞ্চলে জ্বালানি খাতের বিকাশ এবং প্রাকৃতিক সম্পদ উত্তোলনে বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে।

স্পিকার বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে। উপকূলীয় অঞ্চল ও গভীর সমুদ্রে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তেল-গ্যাস অনুসন্ধানে বিশ্বখ্যাত মার্কিন প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

তিনি মার্কিন বিনিয়োগকারীদের এ দেশে এসে যৌথভাবে বা এককভাবে বিনিয়োগের সুযোগ নেওয়ার আহ্বান জানান এবং সরকার থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

সূত্র: জাগো নিউজ

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗