বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে, শিল্পীদের রুখে দাঁড়ানোর আহ্বান রিজভীর

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে, শিল্পীদের রুখে দাঁড়ানোর আহ্বান রিজভীর
বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে, শিল্পীদের রুখে দাঁড়ানোর আহ্বান রিজভীর
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে মিথ্যা প্রোপাগান্ডা ও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত নির্বাচনী প্রচারণা সংগীতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, বর্তমানে বিভিন্ন বট আইডি ব্যবহার করে কুৎসা রটনা ও চরিত্র হননের এক নোংরা প্রতিযোগিতা চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে গান, নৃত্য ও অভিনয়ের মতো সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সত্য তুলে ধরতে তিনি শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে রুহুল কবির রিজভী আরও উল্লেখ করেন যে, যারা গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করেছে এবং আওয়ামী লীগের দমন-পীড়নের মুখেও মাথা নত করেনি, আজ তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্রমূলক প্রচারণা চালানো হচ্ছে।

জাসাস কর্মীদের গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে ভিন্নতর ও সৃষ্টিশীল উপায়ে রাজপথে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, বিএনপি সবার জন্য সমান সুযোগ ও ন্যায়বিচারে বিশ্বাসী।

জাসাসের সভাপতি চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুজ্জামান শাহিন এবং জাসাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ