— বিজ্ঞাপন —

বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম: অর্থ পাওয়ার নতুন ব্যবস্থা চালু, সুবিধা পাবেন নিবন্ধিত নারীরা

বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রামের আওতাভুক্ত নিবন্ধিত নারীদের আর্থিক সহায়তার অর্থ বিতরণে নতুন ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করেছে পাকিস্তান।
bisp-1-696×342
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ১৪ নভেম্বর ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি)-এর আওতায় থাকা নিবন্ধিত নারীদের আর্থিক সহায়তার অর্থ পেতে একটি নতুন পদ্ধতি চালু করা হয়েছে। এই নতুন ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে দেশটির প্রান্তিক নারীরা এখন নির্দিষ্ট ৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যেকোনো একটি থেকে সহজেই তাদের সহায়তার টাকা তুলতে পারবেন।

নতুন এই অর্থ প্রদান ব্যবস্থার আওতায় সহায়তার প্রথম কিস্তির অর্থ হস্তান্তর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ফলে সুবিধাবোগী নারীরা এখন তাদের পছন্দ অনুযায়ী নির্ধারিত আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে অর্থ সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন।

বিআইএসপির তথ্যানুযায়ী, নিবন্ধিত নারীরা হাবিব ব্যাংক লিমিটেড (এইচবিএল), এইচবিএল মাইক্রোফাইন্যান্স ব্যাংক, ইজিপয়সা, জ্যাজক্যাশ, ব্যাংক আলফালাহ এবং ব্যাংক অব পাঞ্জাব—এই ৬টি চ্যানেলের যেকোনোটি বেছে নিতে পারবেন।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো গ্রহীতাদের নিজস্ব পছন্দ অনুযায়ী লেনদেনের চ্যানেল বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া। একই সঙ্গে ব্যাংকগুলোতে দীর্ঘ লাইন কমানো এবং অর্থ বিতরণে যেকোনো ধরনের অবৈধ কাটছাঁট বা দুর্নীতি রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিআইএসপি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ব্যবস্থার ফলে অর্থ পরিশোধের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। নিবন্ধিত নারীরা হয়রানি ছাড়া তাদের প্রাপ্য অর্থ তুলতে পারবেন।

নতুন এই পেমেন্ট সিস্টেম চালুর অনুষ্ঠানে বিআইএসপির চেয়ারম্যান সেনেটর রুবিনা খালিদ স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নর জামিল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। উক্ত বৈঠকে বিআইএসপির অতিরিক্ত সচিব ড. ইসমত নওয়াজ উপস্থিত ছিলেন।

বৈঠকে নতুন অর্থ পরিশোধ ব্যবস্থা বাস্তবায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সেনেটর রুবিনা খালিদ ডিজিটাল ব্যাংকিং সিস্টেম তৈরি এবং ৬টি পেমেন্ট পার্টনারকে যুক্ত করার ক্ষেত্রে দিকনির্দেশনা দেওয়ায় স্টেট ব্যাংকের প্রতি ধন্যবাদ জানান।

তিনি পুনর্ব্যক্ত করেন যে, সুবিধাবঞ্চিত ও যোগ্য নারীদের কাছে মর্যাদাপূর্ণ ও স্বচ্ছ উপায়ে আর্থিক সহায়তা নিশ্চিত করতে স্টেট ব্যাংক এবং অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে তদারকি ও সহায়তা অব্যাহত রাখা হবে।

সূত্র: urdu news

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗