ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে তদারকি, দুই প্রতিষ্ঠানকে টাকা জরিমানা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় চালের বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জেলা খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলার আনন্দবাজার এলাকার বিভিন্ন চালের পাইকারি দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আনন্দ বাজারের মেসার্স শামীম ট্রেডার্স ও মোশারফ ট্রেডার্স নামের দুইটি দোকানে চালের মূল্য অস্বাভাবিক হারে বাড়িয়ে বিক্রি এবং মজুদের স্বপক্ষে সুনির্দিষ্ট কাগজপত্র, যেমন ক্রয়-বিক্রয়ের ভাউচার, দেখাতে ব্যর্থ হয়। তাছাড়া দোকানগুলোতে চাল কতদিন ধরে মজুদ রয়েছে, সে সম্পর্কেও তারা কোনো বৈধ ব্যাখ্যা দিতে পারেনি।

এ ধরনের অনিয়মের অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স শামীম ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং মোশারফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, “ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে চাল বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়েছে।”তিনি আরও জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা খাদ্য বিভাগের পরিদর্শক রামিম পাঠান, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম শাহীন এবং ৫ আনসার ব্যাটালিয়নের একটি টিম অংশ নেয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ