ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনায় পিকনিকের মাইক্রোবাস, আহত ১৫

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মনির হোসেন,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার ০৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে। তারা হলেন- রামিম , জিহান , নোমান, সামিয়া , তামিম , রাহুল , হোসাইন, শফিকুল, তানভীর, রাতুল, ফাহিম, আতিক, শরীফও জাহেদ আলী ।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি কোচিং সেন্টার তাদের শিক্ষার্থীদের নিয়ে সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি উদ্যানে পিকনিক করতে যায়। পরে বিকেলে ফেরার পথে বিজয়নগরের বীপরপাশা এলাকায় মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সব আরোহীরা আহত হন। বাসেরও কয়েক যাত্রী আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ