নিজস্ব
প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ১২ দিনব্যাপী বাটিক
প্রিন্ট বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
যুব
উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মাহমুদা জাহান।
উদ্বোধনী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু সংগঠন
‘সুরক্ষা’র চেয়ারম্যান ফারজানা
খানম জারমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল আমিন এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবিকা নাহিদা খানম ইয়ারমিনসহ স্থানীয় বিভিন্ন নারী উদ্যোক্তা ও প্রশিক্ষণসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে
বক্তারা বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণের
বিকল্প নেই। বাটিক প্রিন্ট একটি সম্ভাবনাময় হস্তশিল্প। যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের
মাধ্যমে নারীরা নিজেদের উদ্যোগে ক্ষুদ্র ব্যবসা গড়ে তুলতে পারবেন। পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
তারা
আরও বলেন, শুধু প্রশিক্ষণ প্রদান নয়, প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে নারীদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার
পথ তৈরি করাই এ ধরনের উদ্যোগের
মূল লক্ষ্য হওয়া উচিত।
আয়োজকদের
প্রত্যাশা, ১২ দিনব্যাপী এ
প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী নারীরা বাটিক প্রিন্টের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক কাজের
দক্ষতা অর্জন করবেন। পরবর্তীতে অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে তারা নিজস্ব উদ্যোগে বাটিক পণ্যের উৎপাদন ও বিপণনের মাধ্যমে
স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
নারীর
ক্ষমতায়ন, দক্ষতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ‘সুরক্ষা’ ও যুব উন্নয়ন
অধিদপ্তরের এ উদ্যোগ স্থানীয়
পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।