ভক্তদের খুশির খবর দিলেন রাশমিকা

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বর্তমানে দক্ষিণভারতীয় রোম্যান্টিক জুটি হিসেবে পছন্দের শীর্ষে ‘গীত গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এর বিজয় দেবেরাকোণ্ডা এবং রাশমিকা মান্দানা। এ জুটি পেয়েছে দর্শকে শ্রদ্ধা ও ভালোবাস। অনস্ক্রিন রোমান্স মানেই বিজয়-রাশমিকা। তাদের এই কেমিস্ট্রিকে অনেকেই মনে করেন সত্যিই সম্পর্কে জড়ানোর কথা বলে। কিন্তু রাশমিকা-বিজয় দুজনেই স্পষ্ট করে জানিয়েছেন তারা শুধু বন্ধু। তার বাইরে কিছু নেই।

 

 

 

 

তবে দু’জনের সম্পর্ক থাকুক কিংবা না থাকুক রাশমিকা আর বিজয়কে আবার একসঙ্গে পর্দায় দেখতে চান অনেকেই। ভক্তদের জন্য খুশির খবর দিলেন রাশমিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পর্দায় বিজয়ের সঙ্গে তার বোঝাপড়া ভালো। তাই আবার তারা একসঙ্গে অভিনয়ের কথা ভাবছেন। দুজনেই নাকি ভালো স্ক্রিপ্টের খোঁজে আছেন।

 

 

 

 

রাশমিকা বলেন, আমরা বহু দিন পর্দায় আসিনি একসঙ্গে। দর্শকেরা অপেক্ষা করে আছেন আমাদের একসঙ্গে দেখার জন্য। আমরা দুজনেই চাই আবার পর্দায় ফিরতে। কিন্তু তেমন সুযোগ হচ্ছে না। তবে চেষ্টা করছি।

 

 

 

 

এদিকে গত শনিবার (২ মার্চ) দেওয়া হয়েছে অ্যানিমেশন জগতের সম্মানজনক পুরস্কার ‘ক্রাঞ্চিরোল অ্যাওয়ার্ড-২০২৪’। টোকিওর গ্র্যান্ড প্রিন্স হোটেলের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে এর জমকালো আয়োজন। আর এতে প্রেজেন্টার হয়ে ‘সেরা আর্ট ডিরেক্টর’ ক্যাটাগরির পুরস্কার তুলে দিয়েছেন রাশমিকা।

 

 

 

রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে ‘অ্যানিমেল’ সিনেমায়। সন্দীপ রেড্ডি ভাঙ্গা নির্মিত এ সিনেমাতে তার নায়ক রণবীর কাপুর। সিনেমাটি বক্স অফিসে অবিশ্বাস্য ব্যবসা করেছে। আগামী ১৫ আগস্ট তার অভিনীত ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তি পাবে। যেখানে তার নায়ক আল্লু অর্জুন।

 

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ