— বিজ্ঞাপন —

‎মজলিশপুর ইউনিয়নের মৈন্দসহ প্রতিটি গ্রাম যেন মাদকের অভয়ারণ্য: নিয়ামত খাঁন ‎

মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় নেতৃত্ব, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের আহ্বান
22357
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

‎মজলিশপুর ইউনিয়নের মৈন্দসহ প্রতিটি গ্রাম যেন মাদকের অভয়ারণ্য: নিয়ামত খাঁন
‎
মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় নেতৃত্ব, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের আহ্বান
‎
‎জাকির হোসাইন জিকু নিজস্ব প্রতিনিধি :

 ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১ নম্বর মজলিশপুর ইউনিয়নের মৈন্দসহ প্রতিটি গ্রামে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা বিএনপির সদস্য ও জেলা লোকাল বাস মালিক সমিতির সম্পাদক মো. নিয়ামত খাঁন। তিনি বলেছেন, মজলিশপুর ইউনিয়নের মৈন্দসহ প্রত্যেকটি গ্রাম যেন একেকটি মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
‎
‎সম্প্রতি এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদকের বিস্তার, হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, একটি এলাকায় অপরাধ ও মাদক বিস্তারের পেছনে একক কোনো কারণ থাকে না। দুর্বল স্থানীয় নেতৃত্ব, মাদকের সহজলভ্যতা এবং প্রশাসনের সঙ্গে স্থানীয় নেতৃত্বের সমন্বয়হীনতা এর অন্যতম কারণ হতে পারে।
‎
‎নিয়ামত খাঁন বলেন, কোনো হত্যাকাণ্ড কিংবা বড় ধরনের অপরাধের ঘটনা ঘটলে গ্রামবাসী ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক আলোচনা-সমালোচনা ও প্রতিবাদ দেখা যায়।
‎
‎ কিন্তু অপরাধ ও মাদক প্রতিরোধে দীর্ঘমেয়াদি কার্যকর ব্যবস্থা, জবাবদিহি এবং নিয়মিত নজরদারি গড়ে ওঠে না। দীর্ঘদিন ধরে একটি এলাকায় মাদক ব্যবসা চলবে, যুবসমাজ ধ্বংসের দিকে যাবে, অথচ ভয়ে কেউ কথা বলবে না—এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
‎
‎তিনি আরও বলেন, ২০২৩ সালের দিকে মৈন্দ গ্রামের বাসিন্দা ও যুবসমাজের উদ্যোগে অ্যাডভোকেট ইউনুসের নেতৃত্বে মাদক ও জুয়া প্রতিরোধে একটি সভার আয়োজন করা হয়েছিল। গ্রামবাসীর সম্মিলিত প্রতিবাদের মুখে কিছুদিনের জন্য এসব কর্মকাণ্ড বন্ধ থাকলেও পরবর্তী সময়ে আবারও মাদক ব্যবসা শুরু হয় বলে তিনি অভিযোগ করেন।
‎
‎মৈন্দ গ্রামে মাদক বিস্তারের কারণ তুলে ধরে তিনি স্থানীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগের অভাবের কথা উল্লেখ করেন। তাঁর মতে, নিয়মিত তদারকি, অপরাধীদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারায় পরিস্থিতির অবনতি ঘটছে।
‎
‎তিনি আরও অভিযোগ করেন, গত তিন থেকে চার বছরে গ্রামের আশপাশে মাদক কেনাবেচার স্পট ও সরবরাহ নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। কারা মাদক সরবরাহ ও বিক্রি করছে এবং কারা আর্থিক লেনদেনের মাধ্যমে এসব কর্মকাণ্ডে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। পাশাপাশি মাদক বিক্রির স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
‎
‎নিয়ামত খাঁন বলেন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ইউনিয়ন পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি, যুবসমাজ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। বিচ্ছিন্ন উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এখনই সময় সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার।
‎
‎তিনি মৈন্দসহ মজলিশপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗