মঞ্চনাটকে সম্মাননা পাচ্ছেন আট অভিনেত্রী

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নাট্যদল কাঁচখেলা রেপার্টরি থিয়েটার প্রতিবছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজন করে নাট্যোৎসব। এবারও এ আয়োজন করতে যাচ্ছে। ‘তীর-কাঁচখেলা নাট্য উৎসব ও নারী নাট্য সম্মাননা ২০২৪’ শিরোনামে এ আয়োজন হবে। এবার একক অভিনয়ে প্রতিভার স্বাক্ষর রাখা আট মঞ্চাভিনেত্রীকে সম্মানিত করা হবে। কাঁচখেলা রেপার্টরি থিয়েটারের প্রধান নির্বাহী অভিনেতা সায়েম সামাদ জানান, ৮ মার্চ সন্ধ্যা ৬ টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এ নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ওই দিন সম্মানিত করা হবে আট অভিনেত্রীকে। এ বছর কাঁচখেলা নাট্য সম্মাননা পাচ্ছেন মোমেনা চৌধুরী (শূন্যন রেপার্টরি থিয়েটার), রোজী সিদ্দিকী (ঢাকা থিয়েটার), নাজনীন হাসান চুমকি (দেশ নাটক), জুয়েনা শবনম (স্বপ্নদল), শামসি আরা সায়েকা (পদাতিক নাট্য সংসদ-টিএসসি), হাসিনা সাফিনা বানু উর্মি (সপ্তর্ষি থিয়েটার), সৈয়দা নওশীন ইসলাম দিশা (ব্যতিক্রম নাট্যগোষ্ঠী) ও তনিমা হামিদ (নাট্যচক্র)। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী অভিনেত্রীদের হাতে সম্মাননা তুলে দেবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অভিনেত্রী তারানা হালিম, কথাসাহিত্যিক আফরোজা পারভীন, অভিনেত্রী ফালগুনী হামিদ ও সিটিগ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী। তিন দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করবেন অভিনেত্রী ডলি জহুর। প্রতিদিন সন্ধ্যা ৭টায় মহিলা সমিতি মিলনায়তনে থাকবে মঞ্চনাটকের প্রদর্শনী। ৮ মার্চ হবে থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। ৯ মার্চ প্রাচ্যনাটের ‘আগুনযাত্রা’। ১০ মার্চ উৎসবের শেষ দিনে থাকছে অনুস্বরের ‘হার্মাসিস ক্লিওপেট্রা’।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ