— বিজ্ঞাপন —

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

IMG_20261008_234626

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সালমান সাদিক সাইফ (২৪) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতে দেশটির জোহর বারুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালমান সাদিক সাইফ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়া গ্রামের মো. সাজন মিয়ার ছেলে।

নিহতের একমাত্র বোন লিজা জানান, সাইফ মালয়েশিয়ার একটি বেসরকারি কোম্পানিতে পণ্য ডেলিভারির কাজ করতেন। বুধবার সন্ধ্যায় কাভার্ডভ্যানে করে পণ্য ডেলিভারির সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি কাভার্ডভ্যান দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। পরে সেটি সাইফদের কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে তাদের গাড়ির চালক অক্ষত থাকলেও সাইফ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

লিজা আরও জানান, এক বোন ও তিন ভাইয়ের মধ্যে সাইফ ছিলেন সবার ছোট। গত কোরবানির ঈদে দেশে ছুটিতে এসে তিনি বিয়ে করেন। পরে আবার মালয়েশিয়ায় ফিরে যান।

সাইফের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।