— বিজ্ঞাপন —

মেজর ওয়াজাহাত ওয়াহিদকে পূর্ণ সামরিক মর্যাদায় লাহোরে দাফন

বেলুচিস্তানের পাসনিতে দায়িত্ব পালনকালে শহীদ হওয়া পাকিস্তান সেনাবাহিনীর মেজর ওয়াজাহাত ওয়াহিদকে লাহোরে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে।
মেজর ওয়াজাহাত ওয়াহিদকে পূর্ণ সামরিক মর্যাদায় লাহোরে দাফন
মেজর ওয়াজাহাত ওয়াহিদকে পূর্ণ সামরিক মর্যাদায় লাহোরে দাফন
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

পাকিস্তান সেনাবাহিনীর মেজর ওয়াজাহাত ওয়াহিদকে তাঁর নিজ শহর লাহোরে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। সম্প্রতি দেশের সার্বভৌমত্ব ও প্রতিরক্ষা নিশ্চিত করতে গিয়ে তিনি প্রাণ হারান।

লাহোরের বাহরিয়া টাউনে শহীদ মেজরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্বজনদের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশ নেন এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজার নামাজে পাঞ্জাবের গভর্নর, লাহোরের কোর কমান্ডার, জ্যেষ্ঠ প্রাদেশিক মন্ত্রীরা, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিপুলসংখ্যক সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।

— বিজ্ঞাপন —

জাতীয় পতাকায় মোড়া শহীদের কফিনটিতে পাকিস্তান সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে ও সালাম জানান। এরপর তাঁকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গত ১৮ অক্টোবর বেলুচিস্তানের গওয়াদর জেলার পাসনি এলাকায় একটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে মেজর ওয়াজাহাত ওয়াহিদ প্রাণ হারান। সেখানে দায়িত্ব পালনকালে তিনি গুরুতর দুর্ঘটনার শিকার হন।

মৃত্যুকালে মেজর ওয়াজাহাত ওয়াহিদ তাঁর মা, স্ত্রী এবং একটি অবুঝ শিশুকন্যাকে রেখে গেছেন। তাঁর এই আত্মত্যাগে শোকের ছায়া নেমে এসেছে পরিজন ও স্থানীয়দের মধ্যে।

সূত্র: urdu news
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗