সিলেট সদর প্রতিনিধি,মঙ্গলবার (১০ জুন) পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ‘রিফর্ম বাংলাদেশচ, স্ট্যান্ড উইথ ডক্টর ইউনুস ও কমিউনিটি কোয়ালিশনের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হাজার হাজার মানুশের উপস্থিতি লক্ষ করা যায় লোক।
সমাবেশ ব্যারিস্টার নূরুল হুদা জুনায়েদ , জুলকারনাইন জুম্মা, হিমেল আহমেদ, যৌথভাবে সঞ্চালনা করেন। প্রোগ্রাম কো-অরডিনেশন করেন ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ।
এছাড়া, ড. ইউনূসকে স্বাগত জানাতে হোটেলের সামনে সকাল থেকে অবস্থান নেন কমিউনিটির নেতাকর্মীরা। গতপরশু ইউ কে আওয়ামিলীগের ডাকা প্রোগ্রামকে প্রতিহত করতে পাল্টা প্রোগ্রাম ঘোষনা দেয় এনসিপি ইউ কে। এবং সকালে ব্যানার সহ তাদের সরব উপস্থিতি দেখা যায়।এছাড়াও জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ সমমনা দলের সংশ্লিষ্ট নেতা কর্মীদের উপস্থিতি ছিল।
সমাবেশ এ এনসিপি নেতা ব্যারিস্টার নূরুল হুদা জুনায়েদ বলেন সাবেক স্বৈরাচারী হাসিনা সরকার যেসব অন্যায় ও অপরাধ করেছে তার বিচার সম্পন্ন করা হোক।
উল্লেখ্য, চার দিনের সফরে লন্ডন পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি।
জানা যায়, এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের দেওয়া ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
যুক্তরাজ্যে সফরত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূসের সমর্থনে লন্ডনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
প্রযুক্তির খারাপ প্রভাব থেকে পরিবারকে কিভাবে মুক্ত রাখবেন
বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক লুৎফর সিকদার
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।