অসীম চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এসএসসি পরীক্ষা-২০২৬ এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বিকেলে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজিটিভ সরাইল’-এর ব্যবস্থাপনায় অত্র বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন শিক্ষার্থী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মোট ১১ জনকে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।সংগঠন সূত্রে জানা গেছে, এটি তাদের ধারাবাহিক কার্যক্রমের প্রথম ধাপ। পর্যায়ক্রমে সরাইল উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরও নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে এভাবে প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতার মাধ্যমে সংবর্ধিত করা হবে।‘পজিটিভ সরাইল’-এর উপদেষ্টা ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন সংগঠনের প্রধান সমন্বয়ক ও গণমাধ্যমকর্মী জহিরুল ইসলাম রিপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন। প্রধান বক্তা ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের ধর্ম উপদেষ্টা ক্বারী জামাল হোসেন। এরপর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ‘পজিটিভ সরাইল’-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম মাস্টার।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন:বদর উদ্দিন বদু, অধ্যক্ষ, সরাইল মহিলা কলেজ।দেব ব্রত দাস, প্রধান শিক্ষক, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়।সঞ্জীব কুমার দেবনাথ, অধ্যক্ষ, ত্রিতাল সংগীত নিকেতন।আবদুল জব্বার, চেয়ারম্যান, সরাইল সদর ইউনিয়ন পরিষদ।মো. আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক, সরাইল উপজেলা প্রেসক্লাব।হাদিস মিয়া, শিক্ষক, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়।সদীব দত্ত তনু, উপদেষ্টা, পজিটিভ সরাইল।রুহুল আমিন রোবেল, প্রতিষ্ঠাতা সদস্য, সরাইল মহিলা কলেজ।সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, সম্পাদক, দৈনিক পরগনা।ইসমুনাথ, বিশিষ্ট লেখক ও শিক্ষানুরাগী।বর্ণাঢ্য এই আয়োজনে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জাকির হোসেন সরকার, সরাইল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ আলম, সাংবাদিক জুলকার নাঈনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মী এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব ব্রত দাস এবং কৃতি ১০ জন শিক্ষার্থীর হাতে জিপিএ-৫ অর্জনের স্বীকৃতিস্বরূপ পজিটিভ সরাইলের লোগো ও মনোগ্রাম খচিত দৃষ্টিনন্দন বিশেষ সম্মাননা ক্রেস্ট ও মেডেল তুলে দেন। এমন আয়োজনে কৃতি শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
সরাইলে ‘পজিটিভ সরাইল’-এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা,
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
নাসিরনগরে ফসলের জমি থেকে বৃদ্বের গলাকাটা লাশ উদ্বার
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।