সরাইল হাসপাতালে দালালির অভিযোগে নারীকে ১০ হাজার টাকা জরিমানা

সরাইল হাসপাতালে দালালির অভিযোগে নারীকে ১০ হাজার টাকা জরিমানা
সরাইল হাসপাতালে দালালির অভিযোগে নারীকে ১০ হাজার টাকা জরিমানা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালে দালালি করার অভিযোগে ইয়াসমিন (২৮) নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ইয়াসমিন সরাইল উপজেলার বড্ডাপাড়া এলাকার বাসিন্দা। সরকারি নথি অনুযায়ী, এ ঘটনায় মামলা নম্বর ৮০/২০২৬।

মামলার নথিতে বলা হয়েছে, ইয়াসমিন দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় সংঘটিত অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। পরে আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি হাসপাতালকে কেন্দ্র করে দালালদের তৎপরতা ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। রোগী ও স্বজনদের প্রলোভন দেখানো, হয়রানি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার প্রবণতা বন্ধে এসব কার্যক্রম চালানো হচ্ছে।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোহাম্মদ নিজাম উদ্দিনের প্রশাসনিক তৎপরতায় হাসপাতালটিতে দালালবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে প্রতারণা বা অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের নিরাপদ ও নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ