৮ বছর টিকা বন্ধের খেসারত: দেশে হামের প্রাদুর্ভাব, ৬০৪ কোটি টাকার জরুরি বরাদ্দ

৮ বছর টিকা বন্ধের খেসারত: দেশে হামের প্রাদুর্ভাব, ৬০৪ কোটি টাকার জরুরি বরাদ্দ
৮ বছর টিকা বন্ধের খেসারত: দেশে হামের প্রাদুর্ভাব, ৬০৪ কোটি টাকার জরুরি বরাদ্দ
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

দেশে দীর্ঘ আট বছর ধরে হামের টিকা কার্যক্রম বন্ধ থাকায় নতুন করে রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানিয়েছেনসরদার মো. সাখাওয়াত হোসেন। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে টিকা কেনার জন্য সরকার ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় পূর্বাচলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘদিন টিকা কার্যক্রম বন্ধ থাকার কারণে দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় দ্রুত নতুন করে টিকা সংগ্রহ ও কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্যসেবা জোরদারে বেসরকারি অনুদানের মাধ্যমে পাঁচটি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে চারটি আগামীকাল রাজশাহীতে পাঠানো হবে, যেখানে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বেশি লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বাপি) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল মুক্তাদির। এতে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, ঔষধ প্রশাসন অধিদপ্তরের -এর মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দারসহ দেশি-বিদেশি প্রতিনিধিরা।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশসহ এশিয়া, ইউরোপ ও আমেরিকার ২০টি দেশের চার শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলাটি আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচি চালু রাখা না হলে হামের মতো সংক্রামক রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দিচ্ছেন তারা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ