নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে ৪জনকে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। এসময় তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী। এতে পুলিশের গাড়ী ভাংচুর ও ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হলেন সিংড়া থানার এএসআই হাসেম, কনস্টেবল কাউসার ও ইমাম। এ ঘটনায় উদয় মিজান ও আদনান নামে সিংড়ার দুই সমন্বয়ককে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, সোমবার রাত ১০টার দিকে সিংড়া উপজেলার উত্তর দমদমা স্লুইচগেট এলাকার একটি বিলে চারজন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা সোহাগ, সালমান শাহ, রায়হান ওরফে রাজু ও আলামিনকে আটক করে গণধোলাই দেয়। এসময় সিংড়া থানা পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করতে গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিংড়ার সমন্বয়ক আদনানের নেতৃত্বে পুলিশের গাড়ী ও পুলিশের ওপর হামলা চালায়। এতে সিংড়া থানা পুলিশের ৩ সদস্য আহত হয়। পরে বাংলাদেশ সেনাবাহিনী চুরির অভিযোগে আটক ৪ জন এবং আহত ৩ পুলিশ সদস্যকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

সিংড়ায় ট্রান্সফরমার চুরির ঘটনায় ৪ জনকে গণধোলাই, পুলিশের ওপর হামলায় ৩ সদস্য আহত

মোঃ ইব্রাহিম আলী : নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে ৪জনকে গণধোলাইয়ের ঘটনা ঘটেছে। এসময় তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী। এতে পুলিশের…

মহান স্বাধীনতার ঘোষক বি.এন.পির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর স্মরণে ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রায়পুরা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি বীর মুক্তিযুদ্ধা  ফজলুর রহমান এর  সভাপতিত্বে  দোয়া ও ইফতার মাহফিলে ।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান  ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক  আমরা বিএনপি পরিবারের সম্মানিত  উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো: আশরাফ উদ্দিন (বকুল)।  আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক  হাসানুজ্জামান সরকার।
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

নরসিংদীস্থ রায়পুরা তৃণমূল বি.এন.পি কর্তৃক আয়োজিত নরসিংদী রাজমুকুট কমিউনিটি সেন্টারে

জাহিদুর রহমান : মহান স্বাধীনতার ঘোষক বি.এন.পির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এর…

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

নবীনগরে ধর্ষক সন্দেহে যুবককে গণপিটুনির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘরে ধর্ষক সন্দেহে আব্দুল খালেক নামে এক যুবককে গণপিটুনি দেওয়ার প্রতিবাদে…

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

৩ বছরেও পুন: নির্মান হয়নি বিধ্বস্থ ব্রীজ , ফেরী পারাপারের নামে চলে ভোগান্তি

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি: দীর্ঘ ৩ বছরেও পুন:নির্মান হয়নি জনগুরুত্বপুর্ন গোকর্ন-কুন্ডা বেড়িবাধ সড়কের মধ্যবর্তী ব্রীজটি। ফেরি…

সোমবার, ২৪ মার্চ ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক আমার তিতাস পরিবারের উদ্যোগে ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত।

মোঃ সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ায় সাপ্তাহিক আমার তিতাস পরিবারের উদ্যোগে ২৩ মার্চ রোববার শহরের টি,এ,…