কয়েক ঘণ্টা পর পর্দা ওঠতে যাচ্ছে ২২তম ফুটবল বিশ্বকাপ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর বাকি কয়েক ঘণ্টা। কাতারে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। একই সঙ্গে কাতার ফুটবল দলটিরও অভিষেক হচ্ছে। আল-বাইত স্টেডিয়ামে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে মরুর দেশে শুরু হচ্ছে ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ।’

বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামছে কাতার। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মুখোমুখি হবে কাতার-ইকুয়েডর। তার আগে বাংলাদেশ সময় রাত ৮টায় কাতারের আল-বাইত স্টেডিয়ামে  হবে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পীরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছেন দক্ষিণ কোরিয়ার বিটিএস গায়ক জাংকুক। জাংকুক ছাড়াও থাকছেন ক্যামিলো, সেবাস্তিয়ান ইয়াত্রা ও ক্যানেল। যেখানে বিশ্বকাপ উপলক্ষ ক্যামিলো গেয়েছেন ‘অ্যারোপুয়ের্তো’, সেবাস্তিয়ান গেয়েছেন ‘উলাই’। আর ক্যানেলের ‘তোক’ গানটি উৎসর্গ করা হয়েছে স্প্যানিশ ফুটবল দলকে।

২০১০ বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষিত হয়, যেখানে শুরু থেকেই নানা বিতর্ক কাতার বিশ্বকাপের সঙ্গী ছিল। তবে সবকিছুকে পেছনে ফেলে কাতারের ১২ বছরের পরিশ্রম সফল হতে যাচ্ছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশা করছেন, ইতিহাসসেরা ফুটবল বিশ্বকাপ হবে এবার। বিশ্বকাপের আগে ফিফা সভাপতি বলেন, ‘দোহা প্রস্তুত। কাতার প্রস্তুত। ইতিহাসের সেরা বিশ্বকাপ হবে এবার।’

আজ থেকে শুরু কাতার বিশ্বকাপ চলবে প্রায় মাসব্যাপী। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে হবে ২২তম ফুটবল বিশ্বকাপের ফাইনাল।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ