ব্রাহ্মণবাড়িয়ায় শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের পরামর্শ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আগামীকাল সোমবার (১৪ জুলাই) শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সভাটির আয়োজন করা হয়েছে তাহফিজুল কুরআন হুসাইনিয়া মাদরাসায়, যা জেলা ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে অবস্থিত।

এতে সভাপতিত্ব করবেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল্লাহ বিন রফিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. তৈয়বুর রহমান।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল সদস্যগণ উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন আয়োজকরা।

শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন সম্পর্কে কেন্দ্রীয় নেতা মাওলানা আতিকুল্লাহ বলেন,
“শানে সাহাবা একটি অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যা সকল রাজনৈতিক ও মাসলাকি ভেদাভেদের ঊর্ধ্বে থেকে কাজ করে যাচ্ছে। ‘ঐক্যবদ্ধ মিম্বার, আলোকিত সমাজ’—এই মূলমন্ত্রে বিশ্বাস রেখে আমরা দেশব্যাপী ইমাম-খতীব, মুয়াজ্জিন, খাদেম ও আলেম সমাজের উন্নয়নে ছয়টি সেবামূলক কার্যক্রম পরিচালনা করছি।”

সংগঠনের প্রধান সেবাসমূহ:

১. আইন-প্রশাসন সেবা
২. স্বাস্থ্য ও মেডিকেল সেবা
৩. কর্মসংস্থান সহযোগিতা
৪. প্রাকৃতিক দুর্যোগে সহায়তা
৫. প্রশিক্ষণ কর্মসূচি
৬. প্রতিযোগিতামূলক আয়োজন

তবে সংগঠন নীতিগতভাবে কোনো ইমাম বা খতীব যদি— ১) নৈতিক পদস্খলন,
২) রাষ্ট্রদ্রোহ,
৩) অর্থনৈতিক দুর্নীতি,
৪) মুসল্লীদের অনাস্থা বা
৫) শরীয়াহ অনুযায়ী ইমামতির অযোগ্যতায় অভিযুক্ত হন,
তাহলে তাঁর জন্য কোনো সেবা প্রযোজ্য হবে না।

আইন সেবা প্রসঙ্গে জানানো হয়, সমস্যা সমাধানে প্রথমে সামাজিক শালিসী উদ্যোগ নেওয়া হয়। সমাধান না হলে জিডি, ইউএনও বা থানা বরাবর লিখিত অভিযোগ এবং প্রয়োজনে উচ্চ পর্যায়ে লিগ্যাল নোটিশ ও আদালতে মামলার ব্যবস্থাও গ্রহণ করা হয়।

জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই পরামর্শ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ