— বিজ্ঞাপন —

ধানমন্ডি ৩২ ও সিটি কলেজের পাশ থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এবং ধানমন্ডি সিটি কলেজের পাশ থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।
dhanmndi-1794298761
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ১০ নভেম্বর ২০২৬, ২:৫০ অপরাহ্ন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে থেকে দুটি এবং সিটি কলেজের পাশ থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পৃথক স্থান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। ধানমন্ডি ৩২ নম্বর থেকে উদ্ধার করা ককটেলের সঙ্গে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, দুপুর পৌনে ১২টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। ককটেলের সঙ্গে ‘জয় বাংলা, প্রজন্ম-৭১’ লেখা একটি চিরকুটও পেয়েছে পুলিশ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে এলাকা ঘিরে রাখে। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেখানে পৌঁছান এবং পরে ককটেল দুটি সফলভাবে নিষ্ক্রিয় করেন।

অন্যদিকে, দুপুর ১২টার দিকে ধানমন্ডি সিটি কলেজের পাশে আরও দুটি ককটেল পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পাওয়ার পর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা সেখানে গিয়ে সেগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করেন।

সূত্র: সমকাল

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗