ইসলামি অর্থনীতি ও ব্যবসার নৈতিকতা

লেখক: দেলোয়ার হোসাইন মাহদী
প্রকাশ: ৬ মাস আগে

ইসলামি অর্থনীতি ও ব্যবসার নৈতিকতা

বর্তমান সময়ে মুসলিম হয়েও আমরা অনেকেই ইসলামি অর্থনীতি ও ক্রয়-বিক্রয়ের ইলম (জ্ঞান) থেকে বঞ্চিত। অধিকাংশ মানুষ ব্যবসা-বাণিজ্যে পশ্চিমা বা আমেরিকান পদ্ধতি অনুসরণ করে, অথচ ইসলামে ব্যবসাকে শুধু দুনিয়ার প্রয়োজন মেটানোর মাধ্যম নয় — বরং এক ইবাদত হিসেবে বিবেচনা করা হয়েছে।

 

ব্যবসা এমন এক কাজ, যার মাধ্যমে একজন মানুষ নিজের চাহিদা পূরণ করার পাশাপাশি সাদাকাহর সওয়াব অর্জন করতে পারে এবং উম্মাহর খেদমত করতে পারে।

 

কুরআনের দৃষ্টিতে ব্যবসার নীতি :

 

> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ

“হে মুমিনগণ! তোমরা তোমাদের চুক্তিসমূহ পূর্ণ করো।”

— সূরা আল-মায়িদাহ, আয়াত ১

 

 

 

> يَا أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا

“হে মানুষ! পৃথিবীতে যা হালাল ও পবিত্র, তা থেকে আহার করো।”

— সূরা বাকারা: ১৬৮

 

 

 

> وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا

“আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন।”

— সূরা বাকারা: ২৭৫

 

 

রাসূল ﷺ এর হাদীসে ব্যবসার মর্যাদা :

 

> التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ

“সৎ ও আমানতদার ব্যবসায়ী নবীগণ, সিদ্দীক ও শহীদদের সঙ্গে থাকবে।”

— তিরমিজি, হাদিস: ১২০৯

 

 

 

> إِنَّمَا الْبَيْعُ عَنْ تَرَاضٍ

“বিক্রয় কেবল পারস্পরিক সম্মতিতে বৈধ।”

— ইবন মাজাহ: ২১৮৫

 

 

 

রাসূলুল্লাহ ﷺ আরও সতর্ক করে বলেছেন —

“যে ব্যক্তি ব্যবসা করে অথচ শরীয়তের নিয়ম জানে না, সে প্রতিদিন হারামে জড়িয়ে পড়ে — সে বুঝতেও পারে না।”

 

 

অসততা ও প্রতারণার পরিণাম

 

> وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ

“ধ্বংস তাদের জন্য যারা মাপে ও ওজনে কম দেয়।”

— সূরা আল-মুতাফফিফিন: ১

 

 

নিয়ত বদলালে দুনিয়ার কাজও হয় আখিরাতের কাজ :

 

হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী (রহ.) বলেছেন —

“দুনিয়াবী কিছু কাজ নিয়তের কারণে আখিরাতের কাজ হয়ে যায়।”

অতএব, ব্যবসা যদি সৎ নিয়তে, হালাল পথে ও শরীয়তের সীমার মধ্যে পরিচালিত হয়, তবে তা শুধু দুনিয়ার নয় — আখিরাতেরও পুঁজি হয়ে যায়।

 

 

মোটকথা, একজন সৎ ব্যবসায়ী শুধু লেনদেনের মাধ্যমে লাভবান হয় না, বরং সে তার সমাজ, দেশ ও উম্মাহর জন্য কল্যাণ বয়ে আনে।

অতএব, আমাদের উচিত ইসলামি অর্থনীতি ও ব্যবসার নীতিমালা জানা, শেখা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়ন করা।

 

লেখক:

 

মুফতি খাদেমুল ইসলাম নূর ক্বাসেমী (ফাযিলে দেওবন্দ)

মুহতামিম : জামিয়া আবু হানিফা, ব্রাহ্মণবাড়িয়া