— বিজ্ঞাপন —

ফটোগ্রাফিতে অবদানের স্বীকৃতি হিসেবে গোল্ডেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন আশির্বাদ

গোল্ডেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস (সিজন-১) ২০২৬-এ সম্মাননা পেয়েছেন আশু ফটোগ্রাফির সিইও ও স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল আবরার (আশির্বাদ)। সাকসেস এন্টারপ্রেনার অফ বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে ফটোগ্রাফির সৃজনশীলতা ও পেশাদার কাজের স্বীকৃতি তুলে ধরা হয়।
IMG-20261013-WA0240
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দেশের ফটোগ্রাফি অঙ্গনে সৃজনশীলতা, পেশাদারিত্ব ও মানসম্মত কাজের মাধ্যমে নিজেদের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলছে। সাকসেস এন্টারপ্রেনার অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান গোল্ডেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস (সিজন -১) ২০২৬-এ সেই অবদানের স্বীকৃতি হিসেবে আশু ফটোগ্রাফির CEO/Owner আব্দুল্লাহ আল আবরার (আশির্বাদ) সম্মানিত হন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রের উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন এমপি নাদিয়া পাঠান (পাপন), এটি এন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, জাসাস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ লিয়াকত আলী, গোল্ডেন অ্যাচিভার্স অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতা তাসলিমা আক্তার কনিকা, এবং আরও উপস্থিত ছিলেন ‘হাল ছেড়ো না বন্ধু’র প্রতিষ্ঠাতা চান্দা মেহজাবিন।

আয়োজকদের মতে, এ ধরনের স্বীকৃতি উদ্যোক্তাদের কাজকে উৎসাহিত করে, নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেয় এবং নিজের ক্ষেত্রে এগিয়ে যেতে আগ্রহ বাড়ায়। আশু ফটোগ্রাফির এই অর্জন তাঁদের মেধা, পরিশ্রম ও সৃজনশীলতাকে স্বীকৃতি দিল। ভবিষ্যতেও মানসম্মত কাজ ও নতুন উদ্যোগের মাধ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

— বিজ্ঞাপন —
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗