চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি দেবে নির্বাচন কমিশন: ইসি সচিব

চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি দেবে নির্বাচন কমিশন: ইসি সচিব
চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি দেবে নির্বাচন কমিশন: ইসি সচিব
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

পথিক নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য জানিয়েছেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (২ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।”

সচিব আরও জানান, গত দুই মাসে দেশে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জনে।

তিনি বলেন, “চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশ করা হবে। ওই তালিকার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।”

প্রবাসীদের ভোটাধিকারের বিষয়েও নতুন উদ্যোগের কথা জানান ইসি সচিব। তিনি বলেন, “আগামী ১৬ নভেম্বর চালু করা হবে প্রবাসীদের ভোটার নিবন্ধন অ্যাপ।”

এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা অনলাইনে নিজেদের ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।বর্তমানে বিশ্বের ১১টি দূতাবাসে ২১টি নিবন্ধন স্টেশন স্থাপন করা হয়েছে, যেখানে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন বলে জানান তিনি।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ