
নওগাঁর মহাদেবপুরে উপজেলা পর্যায়ে জিও ও এনজিও কর্মকর্তাদের সাথে নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
কারিতাসের টিসিআরপি প্রকল্পের ফিল্ড এনিমেটর সলোমন হাঁসদার উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, থানার অফিসার ইনচার্জ মো. শাহীন রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হুসেইন মুহাম্মদ এরশাদ ও সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তা মাকসুদা খানম, সাংবাদিক মো. আইনুল হোসেন, জুয়েল মন্ডল, আদিবাসী নেতা দিপঙ্কর লাকড়া, কারিতাস রাজশাহী অঞ্চলের টিসিআরপি প্রকল্পের আঞ্চলিক এনিমেটর লিনা বিশ্বাস এবং জুনিয়র কর্মসূচী কর্মকর্তা আগষ্টিন রাতিয়া নুনিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
