তারেক রহমানকে স্বাগত জানিয়ে যা বললেন সোহেল তাজ

তারেক রহমানকে স্বাগত জানিয়ে যা বললেন সোহেল তাজ
তারেক রহমানকে স্বাগত জানিয়ে যা বললেন সোহেল তাজ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা শেষে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে দৈনিক যুগান্তরের একটি ফটোকার্ড শেয়ার করে সোহেল তাজ লেখেন, ‘আবার স্বাগতম! বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করে।’ তার এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলমও পৃথক এক ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমানকে স্বাগত জানান। তিনি লেখেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় দেড় যুগ পর বাংলাদেশে ফিরছেন। স্বৈরাচারের পতন, পরিবর্তিত পরিস্থিতি, নানা উত্থান-পতন এবং রাজনৈতিক ক্রমধারার এক গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি আজ বাংলাদেশে আসছেন। আমরা ২৪-এর অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তাকে স্বাগত জানাই।’

সারজিস আলম আরও বলেন, দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে। তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমান বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক লড়াই, আধিপত্যবাদবিরোধী লড়াই থেকে শুরু করে আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব—এটাই প্রত্যাশা। স্বাগতম।’

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান বর্তমানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনার উদ্দেশে যাত্রা করেছেন। সেখানে বক্তব্য দেওয়ার পর তিনি তার অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ