ফেব্রুয়ারিতে এইচএসসি ২০২৬-এর টেস্ট পরীক্ষা, ১০ মার্চের মধ্যে ফল প্রকাশের নির্দেশ

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
ফেব্রুয়ারিতে এইচএসসি ২০২৬-এর টেস্ট পরীক্ষা, ১০ মার্চের মধ্যে ফল প্রকাশের নির্দেশ

 ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট বা নির্বাচনী পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে। একই সঙ্গে এসব পরীক্ষার ফলাফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মধ্যেই শুরু করতে হবে এবং আগামী ১০ মার্চের মধ্যে এর ফলাফল প্রকাশ নিশ্চিত করতে হবে। তবে টেস্ট পরীক্ষা শুরুর নির্দিষ্ট কোনো তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আগামী ১১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ বিস্তারিত নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

  • ফেব্রুয়ারিতে এইচএসসি ২০২৬