এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে — জামায়াত আমির ডা. শফিকুর রহমান

লেখক: Sanjida
প্রকাশ: ৩ মাস আগে
“এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে” — জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে একটি ইতর শ্রেণির লোকজন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, যারা নারীদের সম্মান করে না, তারাই আবার ভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নারীদের ঘর, চলাচল ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে।

তিনি আরও বলেন, নারীদের অসম্মান ও মায়ের প্রতি সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের মর্যাদা রক্ষা ও বেতন বৈষম্য দূর করার প্রতিশ্রুতিও দেন তিনি।

নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বা প্রচারণায় বাধা এলে তা প্রতিহত করা হবে।

এ সময় শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম হত্যার ঘটনার নিন্দা জানিয়ে তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • “এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে” — জামায়াত আমির ডা. শফিকুর রহমান