নির্বাচনের পর জোটের ভবিষ্যৎ নির্ধারিত হবে— নাহিদ ইসলাম

লেখক: Sanjida
প্রকাশ: ৩ মাস আগে
নির্বাচনের পর জোটের ভবিষ্যৎ নির্ধারিত হবে— নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জোটের পরিণতি কী হবে, তা নির্বাচনের পরই স্পষ্ট হবে। তবে নির্বাচন পর্যন্ত আধিপত্যবাদবিরোধী শক্তি হিসেবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। প্রতিকূল পরিস্থিতির মধ্যেই প্রচারণা চালাতে হচ্ছে, তবে অল্প সময়েই জনগণের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

১১ দলীয় জোট প্রসঙ্গে তিনি বলেন, এই জোটকে মানুষ আলাদা আলাদা দলের সমষ্টি হিসেবে দেখছে না, বরং একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবেই গ্রহণ করছে। নির্বাচন পর্যন্ত সবাই একসঙ্গে কাজ করবেন বলেও জানান তিনি।

এ সময় তিনি ঢাকা-১১ আসনের অবকাঠামোগত সমস্যা ও দীর্ঘদিনের গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন।

  • নির্বাচনের পর জোটের ভবিষ্যৎ নির্ধারিত হবে— নাহিদ ইসলাম