শিশুর হাতে পিস্তল, ট্রিগারে চাপ লেগে গুলিবিদ্ধ এসআই

লেখক: Sanjida
প্রকাশ: ২ মাস আগে
শিশুর হাতে পিস্তল, ট্রিগারে চাপ লেগে গুলিবিদ্ধ এসআই

নাটোরে নিজ বাসায় পিস্তল নিয়ে শিশুপুত্রের খেলাকে কেন্দ্র করে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। শুক্রবার রাত ৯টার দিকে শহরের বড়হরিশপুর এলাকার পুলিশ লাইনসে এ ঘটনা ঘটে।

আহত কর্মকর্তা দেওয়ান মামুন হোসেন (৩২) নাটোর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুহম্মদ আবদুল ওয়াহাব

পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব শেষে বাসায় ফিরে নিজের ব্যবহৃত পিস্তল বিছানায় রেখে শৌচাগারে যান এসআই মামুন। এ সময় তার শিশুপুত্র পিস্তলটি নিয়ে খেলতে থাকে। তিনি ফিরে এসে পিস্তলটি নিতে গেলে অসাবধানতাবশত ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়ে তার পায়ে লাগে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।

পুলিশ সুপার জানান, আহত এসআই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অস্ত্র ব্যবহারে নিরাপত্তা ও সতর্কতা আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

  • ট্রিগারে চাপ লেগে গুলিবিদ্ধ এসআই
  • শিশুর হাতে পিস্তল