চট্টগ্রামে বোনকে কুপিয়ে হত্যা, বোরকা পরে পালাতে গিয়ে ধরা ভাই

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ মাস আগে
চট্টগ্রামে বোনকে কুপিয়ে হত্যা, বোরকা পরে পালাতে গিয়ে ধরা ভাই

র হালিশহরে বোনকে কুপিয়ে হত্যার পর বোরকা পরে পালানোর চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। সোমবার (২ মার্চ) রাত ১১টার দিকে নগরের হালিশহর থানার ঈদগাহ বড় পুকুর দক্ষিণপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেনোয়ারা বেগম ওই এলাকার সাবের আহমেদের স্ত্রী। তাকে হত্যার অভিযোগে আটক ব্যক্তির নাম জানে আলম, তিনি নিহতের ছোট ভাই এবং একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী ও ছেলে তারাবির নামাজ পড়তে মসজিদে যাওয়ায় সেনোয়ারা বেগম বাসায় একা ছিলেন। এ সময় জানে আলম বাড়িতে এসে বোনের স্বর্ণালংকার নিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পর জানে আলম বোরকা পরে এলাকা থেকে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে ধাওয়া করে আটক করেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নেওয়ার সময় একদল বিক্ষুব্ধ জনতা তাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

নিহতের ছেলে সেকান্দার হোসেন বলেন, তারাবির নামাজ পড়ে এসে তিনি দেখেন, তার মামাকে লোকজন আটক করে রেখেছে। তার দাবি, বাসায় একা থাকার সুযোগে তার মাকে হত্যা করা হয়েছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সুলতান মোহাম্মদ আহসান উদ্দিন জানান, মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং জানে আলমকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

  • চট্টগ্রামে বোনকে কুপিয়ে হত্যা
  • বোরকা পরে পালাতে গিয়ে ধরা ভাই