বাংলাদেশ ডেস্ক: ২২ অক্টোবর ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান। তাঁর চিকিৎসাসেবা ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর চিকিৎসক বিটু।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় তিনি ড. মঈন খানকে দেখতে হাসপাতালে উপস্থিত হন। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে প্রবীণ এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার বিষয়ে দিকনির্দেশনা দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ ও দলীয় সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধানমন্ত্রীর চিকিৎসকের সফরকালে হাসপাতালে ড. মঈন খানের পরিবারের সদস্য ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁর আশু সুস্থতা কামনায় দলীয় নেতা-কর্মীসহ শুভাকাঙ্ক্ষীরা সবার কাছে দোয়া চেয়েছেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।