কসবায় পৃথক অভিযানে ১৭ কেজি গাঁজা ও ১৩৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ মাস আগে
 কসবায় পৃথক অভিযানে ১৭ কেজি গাঁজা ও ১৩৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) বিকেলে কসবা থানা পুলিশের পরিচালিত এসব অভিযানে ১৭ কেজি গাঁজা ও ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ৩টার দিকে বায়েক ইউনিয়নের কৈখলা এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের বহন করা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইদিন বিকাল ৫টা ১৫ মিনিটে পৌরসভার আড়াইবাড়ী এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ১৩৫ পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

 কসবায় পৃথক অভিযানে ১৭ কেজি গাঁজা ও ১৩৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

কসবায় পৃথক অভিযানে ১৭ কেজি গাঁজা ও ১৩৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

গ্রেপ্তারকৃতদের মধ্যে জয়নাল আবেদীন ওরফে সবুজ (৩৯), বাবুল খা (২৫) এবং আব্দুল আলীম (৬০) রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জয়নাল আবেদীনের বিরুদ্ধে আগে থেকেই চারটি মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • কসবায় পৃথক অভিযানে ১৭ কেজি গাঁজা ও ১৩৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার