মাদকবিরোধী অবস্থানে কঠোর হুঁশিয়ারি: জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়—আইজিপি

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ দিন আগে
মাদকবিরোধী অবস্থানে কঠোর হুঁশিয়ারি: জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়—আইজিপি

পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১২ মে) রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আইজিপি ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধারকারী সদস্যদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশকে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহারের কারণে বাহিনীটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে বর্তমানে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে পুলিশ আবারও জনগণের আস্থা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে এবং বাহিনীতে শৃঙ্খলাও ধীরে ধীরে ফিরে আসছে।

তিনি আরও বলেন, মাদক দেশের যুবসমাজ ও ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে।

মো. আলী হোসেন ফকির স্পষ্টভাবে বলেন, “পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”

অনুষ্ঠানে তিনি পুরস্কারপ্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানান এবং দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

  • মাদকবিরোধী অবস্থানে কঠোর হুঁশিয়ারি: জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়—আইজিপি