জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জামালপুরে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামের সুজা আলীর তিন বছর বয়সী ছেলে মোহাম্মদ আলী এবং মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের বেতেগা গ্রামের জাহিদুল ইসলামের দেড় বছর বয়সী ছেলে ইয়ামিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে রান্নার কাজে ব্যস্ত ছিলেন মোহাম্মদ আলীর মা লামিয়া আক্তার। এ সময় খেলতে খেলতে বাড়ির পাশের সিংগিডোবা বিলে পড়ে যায় শিশু মোহাম্মদ আলী। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের পানি থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার কামালের বার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।

অন্যদিকে একইদিন সকাল আটটার দিকে মাদারগঞ্জ উপজেলার বেতেগা গ্রামে আরেকটি হৃদয়বিদারক ঘটনা ঘটে। ইয়ামিনের মা রান্নাঘরে কাজ করছিলেন, আর শিশুটি বাড়ির উঠানে খেলছিল। বাড়ির পাশে মাটি কাটার কারণে তৈরি হওয়া গর্তে বৃষ্টির পানি জমে ছিল। খেলতে খেলতে একপর্যায়ে সেই পানিতে পড়ে ডুবে যায় দেড় বছরের ইয়ামিন।

পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের গর্তে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ