রামিসা হত্যা মামলায় আদালতে তোলা হলো সোহেল-স্বপ্নাকে, আজই চার্জশিট জমা

রামিসা হত্যা মামলায় আদালতে তোলা হলো সোহেল-স্বপ্নাকে, আজই চার্জশিট জমা
রামিসা হত্যা মামলায় আদালতে তোলা হলো সোহেল-স্বপ্নাকে, আজই চার্জশিট জমা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

রাজধানীর পল্লবী–তে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হয়েছে।

রোববার (২৪ মে) আলোচিত এই মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে অভিযোগপত্রটি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, চার্জশিট জমা হওয়ার পর আজই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটি দ্রুত বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হতে পারে।

বর্তমানে প্রধান আসামি সোহেল রানাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় রাখা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না আক্তার রয়েছেন মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায়।

এদিন সকালে রাষ্ট্রপক্ষের নবনিযুক্ত বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিজুর রহমান দুলু আদালতে উপস্থিত হয়ে সাংবাদিকদের বলেন, “আজই আদালতে চার্জশিট দাখিল করা হবে এবং দ্রুত বিচার প্রক্রিয়া শুরুর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

এর আগে গত মঙ্গলবার (১৯ মে) দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের তদন্তে জানা যায়, পাশের ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে মরদেহ বিকৃত করারও অভিযোগ রয়েছে। ঘটনার পর ফ্ল্যাটের গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। তবে তার স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানা–এ দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের মাত্র পাঁচ দিনের মাথায় পুলিশ আদালতে চার্জশিট দাখিল করছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ