রাইলে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯

লেখক:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় তৈরি চোলাই মদ সহ মাদক ব্যবসা ও সংশ্লিষ্টতার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) সরাইল থানার ভৌগোলিক এলাকার বিভিন্ন স্থানে একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে শাহবাজপুর সেকেন্ড গেইট মাষ্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি শাহজাদাপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ অভিযানে গ্রেপ্তারকারী কর্মকর্তা ছিলেন এসআই (নিরস্ত্র) রাজীব বড়ুয়া। শাহবাজপুর এলাকায় পৃথক অভিযানে ১২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মতিন (৫৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি বড্ডাপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) কাজী শামীম হোসেন। এদিকে কুট্টাপাড়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহেল (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব কুট্টাপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। গ্রেপ্তারকারী কর্মকর্তা ছিলেন এসআই (নিরস্ত্র) ফারুক আহম্মেদ।
ভূইশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ পুরিয়া গাঁজাসহ মোঃ রবিউল (৩২) ও সাকিব হোসেন (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। রবিউল কিশোরগঞ্জের ভৈরব থানার কমলপুর গ্রামের মোঃ সেলিমের ছেলে এবং সাকিব একই থানার চুন্ডিবের (উত্তরপাড়) গ্রামের খুরশিদ আলমের ছেলে। এ অভিযানে তামিলকারী কর্মকর্তা ছিলেন এএসআই (নিরস্ত্র) কারুন মিয়া।
গুনারা এলাকায় অভিযান চালিয়ে ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদসহ শাহজাহান মিয়া (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি সরাইল বেপারী এলাকার মৃত আব্দুল করিমের ছেলে। এ অভিযানে দায়িত্ব পালন করেন এসআই (নিরস্ত্র) মোঃ মনির আহমেদ ও এএসআই (নিরস্ত্র) হিমন ইসলাম।
অপরদিকে দক্ষিণ আরিফাইল এলাকায় অভিযান চালিয়ে ৫ পুরিয়া গাঁজাসহ তাজু মিয়া (২৫), আলমগীর হোসেন (৪৮) ও ইকবাল হোসেন (৫০)-কে গ্রেপ্তার করা হয়। তাজু মিয়া টিঘর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে, আলমগীর হোসেন দক্ষিণ আরিফাইলের শুক্কুর ফকিরের ছেলে এবং ইকবাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে। এ অভিযানে গ্রেপ্তারকারী কর্মকর্তা ছিলেন এসআই (নিরস্ত্র) মোঃ মনির আহমেদ ও এএসআই (নিরস্ত্র) হিমন ইসলাম।
পুলিশের দেওয়া তথ্যমতে, ১৬ আগস্ট পরিচালিত এসব পৃথক অভিযানে মোট ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮ পুরিয়া গাঁজা এবং ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। সরাইল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সরাইলকে মাদকমুক্ত রাখতে মাদক ব্যবসায়ী ও মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অপ্রতিহতভাবে পরিচালিত হবে

  • রাইলে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৯