বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে যুব রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিট।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় জেলা পরিষদের মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
যুব রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের যুব প্রধান ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান এবং জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান শাহিন, সেক্রেটারি মো. মিজানুর রহমান মিজানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা প্রদানকালে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি যুব স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
নবাগত নেতৃত্বকে সঙ্গে নিয়ে মানবিক সেবায় সংগঠনটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত তরুণ সদস্যরা।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।