শিশু বিচিত্রা : শিশুমনের রঙিন ক্যানভাস –কামাল হোসাইন

সাময়িকীটির প্রচ্ছদ সাজিয়েছেন খ্যাতনামা শিল্পী ধ্রুব এষ, যা শিশুদের রঙিন কল্পনার জগতকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। ভেতরের গল্প ও ছড়াগুলোকে অলঙ্করণে রূপ দিয়েছেন শিল্পী ধ্রুব এষ, মামুন হোসাইন ও মীনাক্ষী বিশ্বাস।
30515
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

​শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে এবং তাদের কল্পনাকে ডানা মেলতে নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করেছে শিশু-কিশোর সাময়িকী ‘শিশু বিচিত্রা’। সম্প্রতি এর শুভ সূচনা ও উদ্বোধনী সংখ্যা প্রকাশিত হয়েছে, যা প্রথম দেখাতেই শিশু থেকে শুরু করে যেকোনো পাঠকের নজর কাড়বে। ​ ​সাময়িকীটির সবচেয়ে বড় আকর্ষণ এর আধুনিক ও নান্দনিক মেকআপ-গেটাপ। বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান-এর শৈল্পিক নামলিপিতে সাময়িকীটি এক অনন্য মাত্রা পেয়েছে। সাময়িকীটির প্রচ্ছদ সাজিয়েছেন খ্যাতনামা শিল্পী ধ্রুব এষ, যা শিশুদের রঙিন কল্পনার জগতকে খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। ভেতরের গল্প ও ছড়াগুলোকে অলঙ্করণে রূপ দিয়েছেন শিল্পী ধ্রুব এষ, মামুন হোসাইন ও মীনাক্ষী বিশ্বাস। প্রচ্ছদ ও ভেতরের অলঙ্করণ দেখে একনজরেই বোঝা যায়– শিশুদের হাতে একটি রুচিশীল ও পরিচ্ছন্ন প্রকাশনা তুলে দেওয়ার আন্তরিক চেষ্টা করা হয়েছে। ​ ​ডিসি সাইজের ২০০ পৃষ্ঠার এই বিশাল আয়োজনে সংকলিত হয়েছে ছোটদের উপযোগী নানা স্বাদের লেখা। তার মধ্যে ​চিরকালের ছড়া-কবিতা : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমাদের ছোট নদী’, কাজী নজরুল ইসলামের ‘খোকার সাধ’, জসীম উদ্দীনের ‘মামার বাড়ি’, আল মাহমুদের ‘পাখির মতো’, সৈয়দ শামসুল হকের ‘আমাদের এই বাংলাদেশ’ সহ বন্দে আলী মিয়া, কাজী কাদের নওয়াজ, গোলাম মোস্তফা ও সুকুমার বড়ুয়ার মতো বরেণ্য কবিদের কালজয়ী ছড়া-কবিতা সূচিপত্রে স্থান পেয়েছে।

​গল্প ও উপন্যাস : ছোটদের প্রিয় রফিকুর রশীদ (উপন্যাসিকা), ধ্রুব এষ, এনায়েত রসুল, ফরিদুর রেজা সাগর, দিলরুবা নীলা সহ একঝাঁক জনপ্রিয় লেখকের মজাদার গল্প।

​অন্যান্য আকর্ষণ : গল্প ও কবিতার পাশাপাশি এতে রয়েছে ছড়া-কবিতা, জ্ঞান ও শিক্ষণীয় প্রবন্ধ, স্বাস্থ্যবিষয়ক লেখা (‘শিশুস্বাস্থ্য’), আত্মউন্নয়ন ও পরামর্শ (‘বন্ধুর কথা’), ইতিহাস ও সংস্কৃতি (‘সোনালি যুগের গল্প’, ‘ভিনদেশ থেকে’), বই পরিচিতি এবং ছোটদের নিজস্ব আঁকা ও লেখা। ​ ​গাজী তানভীর আহমদের সম্পাদনায় প্রকাশিত এই সাময়িকীটির মূল উদ্দেশ্য ডিজিটাল যুগে শিশুদের স্ক্রিন-নির্ভরতা কমিয়ে বইয়ের পাতার আনন্দ ফিরিয়ে দেওয়া। সম্পাদকীয় পাতায় তিনি উল্লেখ করেছেন– শিশুদের মেধা বিকাশে এবং তাদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতেই এই পথচলা। ছোটদের লেখা পাঠানোর উন্মুক্ত সুযোগ দিয়ে পত্রিকাটিকে সত্যি সত্যি শিশুদের নিজস্ব পত্রিকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

​সুন্দর বাঁধাই, পরিচ্ছন্ন রঙিন ও সাদাকালো ছাপা, প্রখ্যাত শিল্পীদের আঁকা ছবি এবং সমৃদ্ধ রচনাসম্ভারে সাজানো শিশুবিচিত্রার এই উদ্বোধনী সংখ্যাটি অত্যন্ত প্রশংসনীয়। ২০০ টাকা মূল্যের এই বিশাল আয়োজন শিশু-কিশোর, অভিভাবক ও সাহিত্যপ্রেমী—সবার কাছেই দারুণ সমাদৃত হবে বলে আশা করা যায়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ