ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোটের সাংগঠনিক ও কার্যক্রম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নৌকা ভ্রমণ কর্মসূচির মধ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, সদস্যদের নিয়মিত অংশগ্রহণ, উপজেলা পর্যায়ে কমিটি গঠন, আর্থিক ব্যবস্থাপনা, দায়িত্বশীল নির্বাচন এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সংগঠনের কার্যক্রম পরিচালনা ও মানবিক উদ্যোগগুলোকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রত্যেক সংগঠন থেকে মাসিক ১ হাজার টাকা হারে আর্থিক সহযোগিতা প্রদানের বিষয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যরা এতে সম্মতি প্রকাশ করেন।
এছাড়া সংগঠনের নিয়মিত কার্যক্রম, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক দায়িত্ব পালনে সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা পর্যায়ে কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা, যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও সাংগঠনিক দক্ষতাকে গুরুত্ব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সম্ভাব্য যোগ্য প্রার্থীদের নাম প্রস্তাব এবং সকলের মতামতের ভিত্তিতে উপজেলা কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে সভায় মতামত দেওয়া হয়।
সভায় এডহক কমিটির মেয়াদ ৬ মাস নির্ধারণের বিষয়েও আলোচনা হয়। মেয়াদ শেষে সাংগঠনিক কার্যক্রম ও প্রয়োজনীয় মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী কমিটি বা প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামত দেওয়া হয়।
উপজেলা কমিটির সদস্য হওয়ার জন্য আগ্রহী ও যোগ্য সদস্যদের নাম প্রস্তাব আহ্বান করা হয়। এ সময় দায়িত্ব গ্রহণে আগ্রহী কয়েকজন সদস্য তাঁদের সম্মতি ও আগ্রহ প্রকাশ করেন। তাঁদের প্রস্তাবনা সভায় উপস্থাপন ও নথিভুক্ত করা হয়।
সভায় উপস্থিত সদস্যদের মতামত ও সর্বসম্মতিক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোটের আহ্বায়ক হিসেবে সোহেল তানভীর এবং সদস্য সচিব হিসেবে মোঃ হাসানকে দায়িত্ব প্রদান করা হয়।
নবনির্ধারিত দায়িত্বশীলদের সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় নির্বাচিত এডহক কমিটি ও পরবর্তী স্থায়ী কমিটির দায়িত্ব, কর্তব্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। সংগঠনের স্বার্থে প্রত্যেক দায়িত্বশীল সদস্যকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে সবাই একমত পোষণ করেন।
সভা শেষে উপস্থিত সদস্যরা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুসংগঠিত, স্বচ্ছ, গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোটকে আরও শক্তিশালী ও মানবিক সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সভাটি অনুমোদন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবী ঐক্যজোটের প্রদান অনুমোদনকারী সাইফুর রহমান নাহিদ এবং অনুমোদনকারী কাজী শাহীন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।