কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মাদকদ্রব্য সংক্রান্ত মামলা, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।