ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আসামি নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি গাড়ি সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেছে। এতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে বিজয়নগর উপজেলার মনিপুর এলাকার বন্দর বাজারসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগর থানা-পুলিশের একটি দল এক আসামিকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের আদালতের উদ্দেশে রওনা হয়। পথে মনিপুর বন্দর বাজারসংলগ্ন সড়কে পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারান। এতে পুলিশের গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। এ ঘটনায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহত পুলিশ সদস্যের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।