বাংলাদেশ ডেস্ক: ২৪ অক্টোবর ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করতে গিয়ে বাধার মুখে পড়েছে পুলিশ। পুলিশি অভিযানের সময় স্থানীয় কয়েকজন ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই সুযোগে অভিযুক্ত ছাত্রলীগ নেতা পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনা সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠনটির ওই নেতাকে গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। তবে পুলিশ তাকে আটক করার চেষ্টা চালালে উপস্থিত স্থানীয় কিছু লোক এতে বাধা প্রদান করে।
একপর্যায়ে পুলিশের সঙ্গে সেখানে উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে ধস্তাধস্তির সৃষ্টি হয়। এই হট্টগোল ও বাধার মুখে পড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে সেই সুযোগ কাজে লাগিয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সেখান থেকে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার অভিযানে বাধা প্রদান এবং ওই নেতাকে পালিয়ে যেতে সহযোগিতা করার পেছনে কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতাকে পুনরায় গ্রেফতরে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।