— বিজ্ঞাপন —

ব্রাহ্মণবাড়িয়ায় নকল বিদেশি টাইলস ক্লিনার তৈরি, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় নকল বিদেশি টাইলস ক্লিনার তৈরি, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় নকল বিদেশি টাইলস ক্লিনার তৈরি, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘর এলাকায় অবৈধভাবে নকল টাইলস ক্লিনার ও ফ্লোর ক্লিনার তৈরি এবং বিদেশি ব্র্যান্ডের নামে বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ভাদুঘর বাজার রোডের একটি ঘরে অনুমোদনহীন ও অবৈধ প্রক্রিয়ায় নকল টাইলস ক্লিনার ও ফ্লোর ক্লিনার তৈরির প্রমাণ পাওয়া যায়। সেখানে ঘরোয়া পদ্ধতিতে তৈরি নিম্নমানের পণ্য বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের অনুরূপ প্যাকেটে ভরে বিদেশি পণ্য হিসেবে বাজারজাত করা হচ্ছিল। এসব মানহীন পণ্য কিনে ব্যবহার করে ভোক্তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হচ্ছিলেন।

এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড পুনরায় করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সতর্ক করা হয়।

সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে নকল ও মানহীন পণ্যের বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗