সীমান্তে বিজিবি’র অভিযানে দেড় লাখ পিসপটকাসহ বিপুল পরিমাণ পন্য জব্দ

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি,কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস পটকা, ভারতীয় মেহেদী, এনার্জি ড্রিংকস, গাঁজা এবং বাংলাদেশি মশার কয়েলসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার পরিচালিত এই অভিযানে পাচার কাজে ব্যবহৃত একটি ট্রলিও আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে অবস্থিত ৬০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা পণ্য ও ট্রলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ লাখ টাকা। পণ্যগুলো কুমিল্লা ও আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি সূত্রে আরও জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ